কাহারোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ হাটের পূর্ব পাশে আবাদি জমি থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাহারোল থানার পুলিশ। 
 
কাহারোল থানার পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার এলাকার লোকজন দেখতে পান যে, জয়নন্দ হাটের পূর্ব পাশে আবাদি জমির পানিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। পুলিশকে খবর দিলে কাহারোল থানার এসআই মো. তহিদুল ইসলাম ও প্রদীপ কুমার রায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. মনসুর আলী সরকার নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে