ফরিদপুরের মধুখালী পৌর এলাকা থেকে হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন একাধিক মামলার পলাতক আসামি জামাল শেখকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮। বুধবার রাত পৌনে ৯টার দিকে মধুখালী পৌর সদরের রেলগেট বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে মধুখালী থানা পুুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে জামালকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, উপজেলার নওপাড়া ইউনিয়নের দড়িবাজার আড়কান্দি এলাকার আব্দুর রহমান মেম্বারের ছেলে জামাল শেখ (২৮) হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন একাধিক মামলার পলাতক আসামি। পলাতক অবস্থায় তিনি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিল। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে জামালকে পৌরসভা সদরের রেলগেট বাসস্টান্ড এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা ইনচার্জ মো. রুহুল আমিন জানান, গ্রেফতার হওয়া জামাল শেখ ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ মো. রাজন হত্যা মামলাসহ একাধিক ধর্ষণ ও ডাকাতি মামলার পলাতক আসামি।
ইত্তেফাক/কেকে