পাকিস্তানী সাকলাইন মুশতাককে স্থায়ীভাবে কোচ নিয়োগ দিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আহবান জানিয়েছেন তারকা অলরাউন্ডার মঈন আলী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে নিজের রেকর্ড গড়া পারফরমেন্সর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজের আগেও যাতে তার সঙ্গে নিরবিচ্ছিন্ন কাজ করতে পারেন সে জন্যই সাকলাইনকে স্থায়ী নিয়োগের আহবান জানান মঈন।
প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের জয়ী হওয়া চার টেস্টের সিরিজে লংগার ভার্সনের ইতিহাসে প্রথম খেলায়াড় হিসেবে ব্যাট হাতে ২৫০’র অধিক রান এবং ২৫ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী এ অফ স্পিনার। ম্যাচ শেষেই স্পিন কোচ সাকলাইনের ভুয়সী করেন আলী।
পাকিস্তানের সাবেক এ অফ স্পিনার বর্তমানে পরামর্শক হিসেবে ইসিবির সঙ্গে কাজ করছেন এবং আলী বলেন, ‘আপনার যদি ব্যাটিং, ফিল্ডিং এবং ফাস্ট বোলিং কোচ থাকতে পারে তাহলে একজন স্পিন বোলিং কোচ থাকাটাও ভাল হবে।’
তিনি আরো বলেন, ‘এ্যাশেজের জন্য এ পরিকল্পনা থাকলে আশা করছি পরবর্তীতে সাকিকে আমার পাশে পাব। আমি তাকে এখানে দেখতে চাই। সর্বত্রই তিনি আমাকে সাহায্য করতে পারবেন।’
আলী কখনো কখনো নিজকে একজন ‘দ্বিতীয় স্পিনার হিসেবে’ অভিহিত করেন। তবে সাকলাইনের অধীনে কাজ করে তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
আলী বলেন, ‘মাঠে সাহয্যের দিক থেকে সাকি আমাকে অবিশ্বাস্য রকমের সাহায্য করছেন। তার কারণেই বোলিংয়ের ক্ষেত্রে আগের তুলনায় আমার অনেক বেশি উন্নতি করা সম্ভব হয়েছে।’
‘সাকির কাছ থেকে সব সময়ই নতুন কিছু শেখা যায়। মুল বিষয় একই । তবে আমার বোলিংয়ে কয়েকটি ভেরিয়েশন দেখিয়েছেন তিনি এবং আমি এখন সেটা নিয়ে কাজ করছি।’
এ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের আগে নিজ মাঠে এখন তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। সাকলাইনকে স্থায়ী কোচ হিসেবে পাওয়ার ইঙ্গিত দিয়ে আলী বলেন,‘ ভবিষ্যতে এটা খুব দূরে নয়।’ বাসস।
ইত্তেফাক/রেজা