দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসের কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের সঙ্গে ঘাতকদের বুলেট ছিনিয়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাসহ তার পরিবারের সদস্যদেরকেও।
 
দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাস দিনটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হবে। পরপরই ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হবে। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদানকৃত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হবে। এরপর জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
 
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন-এর ওপর এক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। বাসস
 
ইত্তেফাক/ইউবি