সর্বোচ্চ রাজস্ব : আকিজ বিড়ির ৩ ফ্যাক্টরিকে সম্মাননা

সরকারকে বেশি রাজস্ব প্রদান করায় আকিজের যশোর অঞ্চলের তিনটি ফ্যাক্টরিকে সম্মাননা প্রদান করা হয়েছে। 
 
বৃহস্পতিবার যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়। আকিজ বিড়ি ছাড়াও ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়েছে। 
 
সম্মাননা জানানো এই ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টিই হচ্ছে আকিজ বিড়ি ফ্যাক্টরি। এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব দিয়ে প্রথম হয়েছে আকিজ বিড়ি ফ্যাক্টরি হোসনাবাদ কুষ্টিয়া। অন্য দুই শীর্ষ রাজস্ব প্রদানকারী ফ্যাক্টরি হলো আকিজ বিড়ি নাভারণ যশোর ও আকিজ বিড়ি ফ্যাক্টরি ফিলিপনগর কুষ্টিয়া। 
 
যশোর কাস্টমস কমিশনার জামাল হোসেন ওই তিন ফ্যাক্টরির কর্মকর্তা সরোয়ার জাহান, সোহেল  হোসেন ও নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
 
আকিজ বিড়ি ফ্যাক্টরি শুধু রাজস্ব বেশি প্রদান করছে না ওই অঞ্চলের অর্থনীতিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।  
 
ইত্তেফাক/ইউবি