তাহিরপুরে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৫

 
সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওরে ধাওয়ার বিলে বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা ডুবিতে শিশুসহ পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের নৌকা বোঝাই লোকজন তাহিরপুরের দক্ষিণকুল গ্রামে বিয়ের বৌভাত নিমন্ত্রণ যাওয়ার পথে ধাওয়ার বিলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শিমুসহ চারজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে হারুন মিয়া (৪৮), তানহা (৬), ঝুমা (৮), সাজনা (৮) বলে জানা গেছে। তাহিররপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান