রাজধানীর পল্লবীতে কিশোর দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে ১২ পিস পেন্টের কাপড় নিয়ে গেছে ৬জন ছিনতাইকারী। পথচারীরা দোকান কর্মচারীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহতের নাম নাম শখি (১২)। সে মিরপুর ১১ নম্বর সেকশনের মিল্লাদ ক্যাম্পের বাসিন্দা মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শখি স্থানীয় নান্নু মার্কেটের রহিমা ফ্যাশন দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সন্ধায় মালিক রহমান মিরপুর ৭ নম্বর সেকশন গোডাউন থেকে শখিকে প্যান্ট আনতে পাঠায়। পেন্ট নিয়ে ফেরার পথে ১১ নম্বর বাস স্টেশনের কাছে ৬ জন যুবক তার পথরোধ করে। তারা শখির বাম পাজড়ে ছুরিকাঘাত করে প্যান্টের কাপড় নিয়ে যায়।
শখি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইত্তেফাক/নূহু