হঠাৎ ঝড়ে উড়ে আসা টিনের চালার আঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত

 
চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় হঠাৎ এক ঝড়ো বাতাসে উড়ে আসা টিনের ঘরের চালার আঘাতে রাসেল দে (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
এতে সৈয়দুল আলম (৬০) ও আবদুল খালেক (৪০) নামে দুজন আহত হয়েছেন। এই ঝড়ো বাতাসকে টর্নেডো হিসেবে দেখছে স্থানীয়রা।
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় একটি টিনের ঘরের চালা উড়ে প্রায় ২০০ গজ দূরে গিয়ে পড়ে। এতেই চাপা পড়েন তিনজন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাসেল দে’কে মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম।