দৌলতখানে ৩ জেলে অপহরণ

ভোলার মেঘনা নদী থেকে তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। 
 
শুক্রবার ভোর রাতে দৌলতখান উপজেলার মেঘনার মদনপুরা এলাকার বাইরের চর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- সফিক (৩০), হিরণ (৩৪) ও নাছির (৩২)। অপহৃতদের বাড়ি মদনপুর ইউনিয়নের বিভিন্ন  গ্রামে। 
 
মদনপুর মৎস্য আড়ত মালিক আবদুল খালেক জানান, ভোরে ৩টি ট্রলার নিয়ে জেলেরা মেঘনার মদনপুর সংলগ্ন বাইরের চর এলাকায় ইলিশ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে সফিক, হিরন ও নাছিরকে অপহরণ করে নিয়ে যায়।
 
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশকে কেউ বিষয়টি জানায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি