নওগাঁয় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 
নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সুফিয়া বেগম ওই গ্রামের গ্রামের আব্দুর রাজ্জাক আলীর স্ত্রী।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ ঘড়ে ঘুমিয়ে পরেন সুফিয়া বেগম। শুক্রবার ভোর রাত ৩টার দিকে পায়ে জ্বালা-যন্ত্রণা শুরু হলে ঘুম ভেঙে যায়। পাশের ঘরে থাকা ছেলে এরশাদকে ডেকে তুলে সুফিয়া জানান তার পায়ে কি যেন কামড়িয়েছে। এরপর ছেলে এরশাদ আলী রাতেই তার মাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা আরো জানান, ঘুমের মধ্যেই সুফিয়া বেগমের পায়ে বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে, সে দাগ স্পষ্টভাবেই দেখা গেছে। সুফিয়া বেগমের মৃত্যুতে গ্রামের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান