সুনামগঞ্জের ছাতকে জুনেদ আহমদ (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকালে খেলা করার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে সে আর ফিরে আসেনি। জুনেদ আহমদ শহরের তাতিকোনা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র। জুনেদ তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটানয় তার পিতা গিয়াস উদ্দিন ছাতক থানায় একটি জিডি করেছেন।
ইত্তেফাক/জামান