বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ যু্ক আটক

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৪শ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আসিফ রায়হান (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। তিনি বেনাপোল গাতিপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে একটি মোটর সাইকেল যোগে বড় একটি সোনার চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। বড়আচড়া গাতিপাড়া সড়কে অভিযান চালায় তারা। মোটরসাইকেলসহ আটক করা হয় সিএন্ডএফ কর্মচারী আসিফকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ণ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।
 
 
ইত্তেফাক/ইউবি