চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিক (ছিদ্র) হয়ে একটি মাইক্রোবাসে আগুন লেগে গেছে। 
 
শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের প্রায় দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটির চালককে খুঁজে পায়নি। 
 
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ্যে দায়িত্বরত নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সাভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। তবে এ সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি