মহেশপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 
ঝিনাইদহ মহেশপুরের বজরাপুর জামতলা নামক স্থান থেকে শুক্রবার দিবাগত রাতে হাইওয়ে রোডে ডাকাতির প্রস্তুতিকালে রমজান নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার যাদবপুর ক্যাম্পপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।
 
থানা সূত্র জানায়, কালীগঞ্জ-জীবননগর হাইওয়ে রোডের বারোমাসিয়া ব্রিজ থেকে খালিশপুর রোডে দায়িত্ব পালনরত অবস্থায় এসআই সাইফুল ডাকাতির প্রস্তুতিকালে রমজান ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। পুলিশ জানায় রমজান দীর্ঘদিন ধরে রোড ডাকাতিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মহেশপুর, কোটচাঁদপুর, চৌগাছাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ বিষয়ে মহেশপুর থানয় অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/এমআর