চার দিনের অবিরাম বর্ষায় রংপুরের কাউনিয়া উপজেলার প্রায় ৫০টি গ্রাম তলিয়ে গেছে। এতে প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী।
উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা ইরি বোরোর ক্ষতিগ্রস্ত আমন চাষিদের ক্ষতির হিসাব সারিয়ে উঠতে না উঠতেই গত চারদিনের বৃষ্টির পানিতে দেখা দিয়েছে বন্যা। নতুন করে বন্যা দেখা দেয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে করে চলতি মৌসুমে উপজেলায় মাছের অভাব না দেখা দিলেও ভাতের অভাব দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৫হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। গতমাসে প্রথম দফা বন্যায় তেমন ক্ষতি না হলেও কয়েকদিনের অবিরাম বর্ষায় আমন ক্ষেত পানির নিচে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করছি।
ইত্তেফাক/জামান