গাংনীতে অস্ত্রসহ 'ডাকাত' আটক

 
মেহেরপুরের গাংনী উপজেলার টেংরামারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে একটি দেশীয় শটগান ও দুটি কার্তুজসহ অভিযুক্ত ডাকাত শফি উদ্দীনকে (৩৬) আটক করেছে পুলিশ।
 
শনিবার ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি অভিযানে তাকে আটক করা হয়। সে এলাকায় ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানায় পুলিশ। আটক শফি উদ্দীন হিন্দা গ্রামের মৃত নুর বক্সের ছেলে।
 
গাংনী থানা ওসি আনোয়ার হোসেন জানান, অস্ত্রসহ আটকের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে শফি উদ্দীনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
 
ইত্তেফাক/জামান