সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে আবার পানি বাড়ছে। 
 
গত ১৮ ঘণ্টায় পানি ৫২ সেন্টিমিটার  বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের মাঝে আতংক বিরাজ করছে। ইতি মধ্যেই নদী তীরবর্তী অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। 
 
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান আগামী ২-৩ দিনে পানি ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপুর্ণ এলাকা গুলি নজরদারীতে রেখেছে। 
 
ইত্তেফাক/ইউবি