রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর তিন দিনব্যাপী পাঠচক্র ও কর্মশালা শনিবার থেকে শুরু হয়েছে।
দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত পাঠচক্র ও কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক লিটন ও পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন ও হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মণ্ডল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি