ভাঙ্গুড়ায় হোটেল মালিককে হত্যা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা বাজারের খাবার হোটেলের মালিক আব্দুর রাজ্জাক (৫০) শনিবার রাতে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। রবিবার সকালে ভেড়ামারা উদয়ন একাডেমীর পাশের একটি জমির মধ্যে কয়েকজন ছাত্র তার লাশ দেখতে পায়। নিহত রাজ্জাক ভেড়ামারা মধ্যপাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র। 
 
তার স্ত্রী সেফালী খাতুন জানান, রাত দশটার দিকে কেউ একজন তার স্বামীকে মোবাইল ফোনে হোটেল থেকে ডেকে নেয় বলে কর্মচারীরা জানিয়েছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল আজ সকাল ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 
 
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে জনৈক  প্রতিবেশির সাথে রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ছাড়া তার কোনো শত্রু ছিল না। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি মামলা রুজু হয়েছে। সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।
 
ইত্তেফাক/এমআই