মুকসুদপুর যুব মহিলা লীগ নেত্রীর পিতার মৃত্যু

বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভার পিতা বিশিষ্ট সমাজ সেবক আওলাদুল হক মিয়া (৮১) মারা গেছেন। শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন তিনি। 
 
তিনি স্ত্রী মনোয়ারা চৌধুরী মিনু ও একমাত্র মেয়ে তানিয়া হক শোভা, নাতনি, আত্মীয়-স্বজন, অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণাগ্রাহী রেখে গেছেন।
 
শনিবার রাত ১০টায় জানাযা শেষে মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 
 
আওলাদুল হক মিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
 
ইত্তেফাক/এমআই