খুলনায় ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্বার

খুলনায় মো. মিরাজ মীর (২৬) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্বার করেছে পুলিশ। 
 
রবিবার দুপুরে রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের একটি হুগলা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরাজ রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মৃত মোসলেম মীরের ছেলে। এলাকাবাসী ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে।  
 
পুলিশ জানায়, রবিবার দুপুরে নন্দনপুর গ্রামের মজুমদারে রাস্তার পাশে এলাকাবাসী হুগলা ক্ষেতের ভিতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
 
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো রফিকুল ইসলাম বলেন, মিরাজ মীর গত ১০ আগস্ট সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও  তার সন্ধান পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/ইউবি