পা পিছলে পদ্মায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

 
দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলো স্কুলছাত্র হিরো (৮)। বাড়ির পাশেই পদ্মা নদী। নদী দেখতে পাড়ে গিয়ে দাঁড়ায় সে। অসাবধানতাবশত পা ফসকে পানিতে পড়ে যায়। পাশের দাঁড়িয়ে থাকা লোকজন চেষ্টা করে তাকে উদ্ধার করে ঠিকই। তবে, হিরোকে বাঁচানো যায়নি।
 
রাজশাহীর গোদাগাড়ীর উজানপাড়া এলাকায় রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হিরো পিয়ারুল ইসলাম শাহিনের ছেলে ও গ্রিন ভিউ প্রিডেটে স্কুলের ছাত্র।
 
হিরোর স্বজনরা জানান, শনিবার গোদাগাড়ীর উজানপাড়া এলাকায় দাদার বাড়িতে বেড়াতে যায় হিরো। রবিবার সকালে নদী দেখতে পাড়ে নিয়ে দাঁড়ায় সে। এসময় অসাবধানতাবশত পা পিছলে হিরো নদীতে পড়ে যায়।পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান