উত্তরায় ট্রেনে কেটে এপিবিএন সদস্যের মৃত্যু

রাজধানীর উত্তরায় এপিবিএন কার্যালয়ের পাশে ট্রেনে কেটে মুস্তাফিজুর রহমান (২০) নামে এক পুলিশ কন্সটেবল মারা গেছেন। রবিবার বেলা তিনটার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পার্শ্ববর্তী আউটার সিগনালে কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, মুস্তাফিজুর রহমান পঞ্চম এপিবিএন এর কন্সটেবল। তিনি রেললাইন পার হওয়ার সময় নেত্রকোনা থেকে ঢাকাগামী হাওর এক্সেপ্রেস টেনে কাটা পড়ে। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
 

ইত্তেফাক/এএম।