সিরাজগঞ্জে ২ শতাধিক গ্রাম বন্যাকবলিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারো পানি বাড়ছে। গত ২৪  ঘণ্টায় পানি ৪৩ সেন্টিমিটার  বৃদ্ধি পেয়ে  বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
দ্রুত পানি বৃদ্ধির ফলে কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ২ শতাধিক গ্রাম পুনরায় বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতি মধ্যেই নদী তীরবর্তী অনেক  নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
 
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, আগামী ২-৩ দিনে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপুর্ণ এলাকা নজরদারিতে রেখেছে।
 
 ইত্তেফাক/ইউবি