ময়মনসিংহে বিদুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে মৃত্যু

ময়মনসিংহে বিদুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ শহরের আকুয়া দক্ষিণপাড়া দরবার শরীফ এলাকায় এ ঘটনাটি ঘটে। 
 
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মফিজুলের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।
 
কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, শহরের আকুয়া দরবার শরীফ রোডের একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকেন তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মফিজুল। রবিবার দুপুরে হিটারে রান্না করার সময় তার ছেলে আব্দুল্লাহ আকস্মিকভাবে হিটারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা ফাতেমা খাতুন বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি