শ্যামপুরে ডিবির এসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার বিকেলে শ্যামপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেট কাটা রনি ও শান্তর নাম উল্লেখ ছাড়াও অচেনা ৩/৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে এই মামলা করেন ডিবির এসআই মো. সহিদুল ইসলাম।
উল্লেখ্য, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হন।
ইত্তেফাক/নূহু