আখাউড়ায় ছাত্রলীগ নেতা-কর্মীরা মাথায় করে ত্রাণ বিতরণ করছেন


আখাউড়া উপজেলা শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা গতকাল রবিবার উপজেলার  বন্যাকবলিত বিভিন্ন দূর্গম গ্রামগুলোতে নিজেদের মাথায় বহন করে আইনমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করেছেন।

ত্রাণ বিতরন কাজে অংশগ্রহন করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, সহ সভাপতি শামীম মোল্লা, মোগড়া ইউনিয়নের সভাপতি সামসুল আলম সোহেল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ইসহাক ও শান্ত, দক্ষিন ইউনিয়নের আহব্বায়ক লিটন, যুগ্ম আহব্বায়ক আইয়ুব সহ ছাত্রলীগের নেতা, কর্মী ও এলাকার মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছাত্রলীগের নেতারা আখাউড়ার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার রাজেন্দ্রপুর, আদমপুর, উমেদপুর, বাউতলা গ্রাম গুলোতে ত্রাণ বিতরন করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ৩০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা ত্রাণ পাঠান। এ সব ত্রাণ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, দলীয় নেতৃবৃন্দরা তদারকি করছেন।

ইত্তেফাক/নূহু