রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিহাজ জুট মিলের সামনে থেকে তাদের আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
আটকরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার মৃত আব্দুল্লাহের স্ত্রী মালেকা বেগম, একই এলাকার মৃত বাদল বিশ্বাসের স্ত্রী রওশন আরা বেগম, দুলাল হোসেনের স্ত্রী সোনাবানু ও আলমগীর হোসেনের স্ত্রী শ্যামলী বেগম।
আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) নবী হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর