মোহাম্মদপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বা মাদ্রাসায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোফাজ্জল (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
 
রবিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার ইত্তেফাককে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাদ্রসার শিক্ষকরা মধ্যস্থতা করতে ব্যর্থ হলে পুলিশ সেখানে যায়। রাত ৩টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মাদ্রাসার এক বাথরুম থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোরে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। মাদ্রাসায় আরও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই