নাচোলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশু নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের তাইজেল হকের মেয়ে তানিয়া (৩)। 
 
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৯টায় শিশুকন্যা তানিয়া বিছানায় শুয়ে ছিল। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ওইসময় সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে সাপটি মেরে ফেলে এবং তানিয়াকে নিয়ে দ্রুত নাচোল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এসময় রাজশাহী নিয়ে যায়ার পথে সে মারা যায়। 
 
ইত্তেফাক/এমআই