জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার স্মরণে জেলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার এক লাখ গাছের চারা রোপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টা ১ মিনিটে উপজেলার পাওয়ার প্লান্ট এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও বন উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
একই সময়ে উপজেলার ৫০৭ টি স্পটে একযোগে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়কের পাশ, সামাজিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস প্রাঙ্গণে এসব গাছের চারা রোপন করা হয়। প্রত্যেকটি স্পটে একজন করে ব্যাক্তিকে দ্বায়িত্ব দেয়া হয়। এখানে ফলজ, বনজ, ওষুধী ও ফুলের গাছসহ মোট ২১ প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সূপার মো. মোকতার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি