সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় শিবিরে ৭ নেতাকর্মী আটক

ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন কোতোয়ালী থানা পুলিশের একটি টিম রোববার রাতে নগরীর শাহপরান থানা এলাকার বিভিন্ন মেস থেকে তাদের আটক করে।
 
আটককৃতরা হলো- ফয়সল আহমদ (২৮), তোফায়েল আহমদ (২৪), সেলিম উদ্দিন (২২), রেজাউল করিম (২২), এমদাদ হোসেন (২১), কামিল আহমদ (২০) ও তারেক আহমদ (২২)। তাদের মধ্যে ফয়সল সিলেট সরকারী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, তোফায়েল ছাত্রশিবিরের সাথী ও সেলিম উদ্দিন ছাত্রশিবির কর্মী।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, আটককৃতদের আজ সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/রেজা