সুন্দরবনে ফের জেলে অপহরণের ঘটনা ঘটেছে। মুক্তিপণের দাবিতে বনদস্যু ভাই ভাই ও সুমন বাহিনী পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া, বগার খাল ও কলামুলা এলাকা থেকে সোমবার ভোরে একটি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলা বিভিন্ন গ্রামে। বনবিভাগ ও মৎস্য ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে।
অপহৃতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। এরা হলেন ইসা বয়াতী (২১), টিপু হাওলাদার (১৯), হাসান মিয়া (১৮), রহিম হাওলাদার (১৭), আসাদুল (২৫) এবং লাল মিয়া (৩৭)।
ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. হুমায়ুন কবির জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট সকল ক্যাম্পের বনরক্ষীদের অবহিত করা হয়েছে। ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই তৌহিদুর রহমান জানান, জিম্মিদের অবস্থান শনাক্ত করতে চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি