রংপরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
 
বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নেয়ার জন্য সোনাবাহিনী একটি ক্যাম্প স্থাপন করেছে। উপজেলার নোহালী ও লক্ষ্মীটারীতে ১০০ সেনা সদস্য বন্যা দুর্গত উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নিয়েছে। গত দুই দিন ধরে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সেখানে দায়িত্বরত মেজর তানভির জানান।
 
এদিকে, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার তিস্তার চরাঞ্চলের প্রায় ৫০ হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে রয়েছে। বন্যার পানি কমায় দেখা দিয়েছে ভাঙন। পানিবন্দি পরিবারগুলোর অনেকেই তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে, উঁচু রাস্তা কিংবা বাঁধের ধারে আশ্রয় নিয়েছে। পানিবন্দি হয়ে পড়ে ওইসব পরিবারে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব। 
 
তারাগঞ্জ সংবাদদাতা জানান, চার দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তারাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িঘর ও আমন ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
 
 
ইত্তেফাক/ইউবি