লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

লালমনিরহাট জেলার দূর্গাপুরে বন্যাকবলিত অসহায় এবং দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ১৫ বর্ডার গার্ড (বিজিবি)।

অত্র ব্যাটালিয়নের আওতাধীন দূর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দূর্গাপুর বাজারে সোমবার বিকালে বন্যা দূর্গতদ ১৫০ পরিবারের মাঝে বিজিবি ত্রাণ বিতরণ করে। প্রতি পরিবারের জন্য বিজিবি ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিড়া, ২৫০ গ্রাম গুড়, ২৫০ গ্রাম লবণ এবং দেড় লিটার পানি বিতরণ করে।

লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মোঃ গোলাম মোর্শেদ জানান, বিকালে ১৫০ পরিবারকে ত্রাণ দেওয়ার আগে সকাল থেকে দূপুর পর্যন্ত ১৩০০ ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়া হয়েছে। দূর্গাপুরের মোঘলহাট প্রাইমারি স্কুল, কর্ণপুর হাইস্কুল, কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অবস্থান নেওয়া বন্যাকবলিত মানুষদের মাঝে এ সময় খিঁচুড়ি এবং পানি দেওয়া হয়।

ইত্তেফাক/নূহু