মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

 
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সাবলাট গ্রামে গ্রামীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের তফসির মোল্যার ছেলে। 
 
শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে ওই এলাকায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের একাংশের সমর্থিত সিরাজ উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট শামসু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজ চেয়ারম্যান সমর্থক আব্দুর রহমানকে রাতের আধারে কুপিয়ে যখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে আনা হলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে