ফুলবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের  মা এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত মোফাচ্ছের আলীর কন্যা দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভোগার কারণে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার ভোর রাতে তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেয়ে পরিবারের সবার অজান্তে ঘরের বাঁশের আড়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে জেগে স্বজনরা লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। তার আলমিনা (১০) ও হাসিমনি (৬) নামে দুটি মেয়ে রয়েছে।
 
বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।      
 
ইত্তেফাক/কেকে