জামালপুর জেলার ইসলামপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়ে উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, নোয়ারপাড়া, সাপধরী ও সদর ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়েছে। এতে জামালপুর-ইসলামপুর ও দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বিচ্ছিন্ন।
মঙ্গলবার পৌর শহরে পানি ঢুকে ধর্মকুড়া বাজার, দরিয়াবাদ, উপজেলা পরিষদ সংলগ্ন, ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে পানি উঠেছে। অপর দিকে ইসলামপুর বাজার রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত আন্তঃনগর তিস্তা, ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ রেল কর্তৃপক্ষ অন্যান্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার গেজ মিন্টার পাঠক আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ১৩২ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্ধি লোকজন গরু, বাছুর সরিয়ে নিয়ে উঁচুস্থানে আশ্রয় নিয়েছে।
ইত্তেফাক/জামান