মোরেলগঞ্জে নদীতে নৌকাডুবি: নিখোঁজ ১

 
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় নৌকায় থাকা জেলে আইয়ুব আলী নিকারী (৭০) নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া অপর জেলে আইয়ুব আলীর ছোট ভাই হাবিবুর রহমানকে (৫৫) কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। নিখোঁজ জেলে আইয়ুব আলী বাগেরহাটের কচুয়া উপজেলার নাটাইখালী গ্রামের মৃত বাবর আলী নিকারীর ছেলে বলে জানা গেছে।
 
কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহমেদ জানান, গুরুতর আহত অবস্থায় জেলে হাবিবুর রহমানকে উদ্ধার করা হয়। তার বড় ভাই এখনো নিখোঁজ আছেন। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ জেলের সন্ধ্যানে কোস্টগার্ডের সাথে অভিযানে নেমেছে। আল হেরাত নামে ওই কার্গো ও তার পাইলট নাজিমুলকে আটক করা হয়েছে। কার্গোটি মংলা থেকে চাঁদপুর যাচ্ছিলো।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুফতি কামাল হোসেন জানান, চিকিৎসাধীন হাবিবুর রহমান আশঙ্কামুক্ত।
 
ইত্তেফাক/জামান