ধানমন্ডিতে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক কলহের জের ধরে একজন পোশাক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার স্বজনেরা। তার নাম আশরাফুল হোসেন মুক্তার (৫০)। গত সোমবার রাতে ধানমন্ডির নিজের কক্ষে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ঢাকায় তার চারটি পোশাকের দোকান আছে।
 
স্বজনরা জানান, আশরাফুল হোসেন মুক্তার ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ২৮৭ নম্বর বাসার ১০ তলায় পরিবারের সঙ্গে বসবাস করেন। সন্ধ্যার পর বাসার সবাই বাইরে গেলে রাত সাড়ে নয়টার দিকে বাসায় নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন মুক্তার। এরপর ফ্যানের সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে তার ছেলে-মেয়েরা বাসায় ছুটে এসে দরজা ভেঙে মুক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তত্ক্ষণাত্ উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে প্রথমে নিকটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মুক্তারকে রাত ১১টায় মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনরা।
 

ইত্তেফাক/এএম।