নবীনগরে বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন মামলায় নারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ‍পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম শিকদার জানান, নবীনগরে নাশকতা প্রতিরোধ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চালিয়ে এ অভিযানে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাজির হাটি উত্তর লক্ষীপুরে গ্রামের মোঃ জীবন মিয়া (৬৫),ফরহাদ হোসেন(৫২),মোহাম্মদ আলী(৫৫),সবুজ মিয়া (১৮),সুলতান মিয়া(৬০),সৌরাওয়ার্দী(৫২)ও আঃ খালেক(৬০) সহ সাতজন কে বিস্ফোরক দ্রব্য মামলায় ও ৮ জনকে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু