ব্রাজিল দেশটির সাবেক বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও দিলমা রুসেফের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। ঘুষের বিনিময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোব্রাসের অর্থ অন্য খাতে নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে নতুন করে এ মামলা করা হলো। খবর এএফপি’র।
এদিকে ওয়ার্কার্স পার্টি (পিটি)-র এই দুই সাবেক প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখান করেন। তারা এটিকে ‘মানহানিকর পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে বলেন রাজনৈতিক উদ্দেশেই এটা করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল রদ্রিগো জানোত একটি আপরাধ সংস্থা গঠনে ষড়যন্ত্র করায় একটি অভিযোগ দায়ের করেন। এটি গঠনে ৩৯ কোটি ডলার ঘুষ নেয়া হয়। রাষ্ট্রীয় অর্থ আত্মসাতে এটি করা হয়। ফেডারেল কোর্ট শুক্রবার তার মামলা গ্রহণ করেছে।
তারা প্রথমে রুসেফের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করবে। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ২০১৬ সালে অভিশংসন হওয়ার আগে রুসেফ ২০১০ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৪ সালে পুনঃনির্বাচিত হন।
২০০৩ সাল থেকে ২০১০ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ঘুষ হিসেবে সমুদ্রতীরবর্তী এলাকায় একটি অ্যাপার্টমেন্ট নেয়ার দায়ে লুলা বর্তমানে ১২ বছরের সাজা ভোগ করছেন।
ইত্তেফাক/টিএস