হাওরে বাঁধ নির্মাণের ঠিকাদার বিমানবন্দর থেকে গ্রেফতার

 
সুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মাণে অনিয়মের দায়ে দুদকের দায়ের করা মামলার আসামি ঠিকাদার খায়রুল হুদা চপলকে বিদেশ পালানোর পথে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে থেকে গ্রেফতার করা হয়েছে। 
 
বিমান বন্দরের ওসি (ইমিগ্রেশন) মঙ্গলবার রাতে জানান যে, দুদকের মামলায় তার বিরুদ্ধে বিদেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা ছিল। গতকাল রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। রাত সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশনে আসলে তাকে আটক করে বিমান বন্দর আমর্ড পুলিশের হাতে সোপর্দ করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ইত্তেফাকের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, হাওর এলাকায় বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় খায়রুল হুদা চপল ২২ নম্বর আসামি।
 
ইত্তেফাক/কেকে