ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার আবদুল্লাপুর এলাকার জাজি নদীর বেইলি ব্রিজের পিআর (ভিম) পানির চাপে সরে গিয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানির প্রবণ স্রোতে পিআরটি সরে যায়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজটি। এই পথে স্থলবন্দরের আমদানি-রফতানির পণ্যবাহী গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে। আমদানি-রফতানির পণ্য নিয়ে আসা গাড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে-একটির বেশি পণ্যবোঝাই গাড়ি যেন ব্রিজে না ওঠে।
জানা গেছে, ব্রিজের পিআর সরে যাওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ব্রাহ্মণবাড়িয়ার সাথে আলোচনাক্রমে ওই পথে ১০ টনের অধিক যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। পরে সড়ক ও জনপদ বিভাগ কাঠ, বালির বস্তা ফেলে পানির স্রোতে সরে গিয়ে দেবে যাওয়া পিআরটি মেরামত করা হয়। এখন ঝুঁকি নিয়ে স্থলবন্দরে আসা যানবাহন চলাচল করছে ওই পথে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ওই বেইলি ব্রিজের পিআর পানির চাপে সরে গিয়ে নিচে দেবে গেছে। বেইলি ব্রিজটি দিয়ে যান চলাচলের জন্য কাঠ, বালি ফেলে মেরামত করা হয়।
ইত্তেফাক/জামান