জনগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: পঙ্কজ নাথ

 
হিজলা-মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্র বিরোধীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এদেশের শান্তিপ্রিয় জনগণ যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বুধবার মেহেন্দিগঞ্জের চর গোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
 
জাতীয় শোক দিবস উপলক্ষে দুইদিনের সফরে হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাটে একাধিক আলোচনা সভায় বক্তব্য রাখেন পঙ্গজ নাথ। এসব সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।
 
এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। এসব প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করেন। নদী ভাঙন কবলিত এলাকায় তাৎক্ষণিক বালু বস্তা ফেলারও ব্যবস্থা করেন গণ মানুষের এই নেতা।