মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছ থেকে ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় কুমড়াকাপন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা রুবেল (২২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভানুগাছের কুমড়াকাপন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুবেলর লাশ খণ্ডবিখণ্ড অবস্থায় রেল লাইনের উপর পড়ে রয়েছে। পরে রেলওয়ে থানাকে খবর দিলে সকাল ৯টায় পুলিশ তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ইত্তেফাক/এমআর