কুষ্টিয়ায় আগুনে পুড়লো স্কুল

 
কুষ্টিয়ার মিরপুরে অগ্নিকাণ্ডে একটি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের ফলে বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল কাগজপত্র, আসবাবপত্র, টিনের চালা ও শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুড়ে গেছে।
 
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নুরুজ্জামান জানান, কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন- শটসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ও শিক্ষা অফিসার জালাল উদ্দিন ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/কেকে