পান্থপথে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় মামলা

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। 
 
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল হক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামি অজ্ঞাত রাখা হয়েছে। 
 
কলাবাগান থানার ডিউটি অফিসার আব্দুস সালাম জানান, রাজধানীর পান্থপথে ওই হোটেলে পুলিশের হাত থেকে বাঁচতে এক জঙ্গি আত্মঘাতি হয়েছে। জঙ্গি অবস্থানের খবরে গত মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা ‘ওলিও ইন্টারন্যাশনাল হোটেলসহ পান্থপথ এলাকা ঘিরে রেখেছিল। পুলিশের ঘেরাওয়ের মধ্যেই মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সাইফুল ইসলাম নামের এক জঙ্গি আত্মঘাতি বিস্ফোরণ ঘটায়।
 
 
ইত্তেফাক/ইউবি