ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ২৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। শনিবার দুপুরে বেঙ্গালুরু শহর থেকে ১০৫ কিলোমিটার দূরে মান্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পড়ে যায়। বাসের দরজা খালের তলদেশের মাটির সঙ্গে আটকে যাওয়ায় বেশিরভাগ যাত্রী বের হতে পারেন নি।তবে ড্রাইভার সাঁতরে তীরে আসতে সক্ষম হন।
আরও পড়ুনঃ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
ঘটনার পরপর কৃষকরা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন। পরে উদ্ধারকর্মীরা এসে যোগ দেন।
কর্ণাটক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডক্টর জি পরমেশ্বরা বলেন, ‘আমি নিশ্চিত চালক ঠিকভাকে গাড়ি চালায়নি। আমি খুঁজে বের করবো।’ টুইটারে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
ইত্তেফাক/টিএস