শার্শায় গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

 
যশোরের শার্শা উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৮৭জন গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও সাতজন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদেরকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী ও নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।
 
ইত্তেফাক/জামান